ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • যুক্তরাষ্ট্রে দুই টিকা নেওয়ার পরেও করোনায় ৬৯৯ মৃত্যু

    যুক্তরাষ্ট্রে দুই টিকা নেওয়ার পরেও করোনায় ৬৯৯ মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের প্রায় ৭’শ মানুষ।  অঙ্গরাজ্যজুড়ে নতুন করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

    ডিসেম্বরের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে করোনায় ৫২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তাদের সবাই করোনার ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া ছিলো। ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত এ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৯ জনে।  ম্যাসাচুসেটসের স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে নিশ্চিত করেছে।

    একই সময়ে ম্যাসাচুসেটসে ১১ হাজার ৪৩১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছে এমন করোনা আক্রান্তের সংখ্যা  ১ লাখ ৩৯৯। ভ্যাকসিন নেওয়া করোনা আক্রান্ত রোগী ও মৃতের শতকরা হার যথাক্রমে ২.০২ ও ০.০১।

    এদিকে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও করোনার স্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকা নেওয়ার প্রতি জোর দিচ্ছেন। তাদের দাবি, করোনার বিরুদ্ধে লড়াই করতে ভ্যাকসিনগুলো এখনো কার্যকরী। সেই সাথে যারা ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে আগ্রহী করে তুলছেন তারা।

    মঙ্গলবারেও ম্যাসাচুসেটসে করোনায় নতুন আক্রান্ত ছিলো ৪ হাজার ৩৯ এবং মৃতের সংখ্যা ৬১ গেলো মার্চের ৩ তারিখের পর এটাই ছিলো সর্বোচ্চ।

    করোনার শুরু থেকে এখন পর্যন্ত ম্যাসাচুসেটসে ৯ লাখ ১৬ হাজার ৫৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৯ হাজার ৩০৪ জন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ