ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • যুক্তরাষ্ট্র থেকে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে না আমিরাত!

    যুক্তরাষ্ট্র থেকে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে না আমিরাত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংযুক্ত আমিরাত ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি কিনতে অনাগ্রহ প্রকাশ করছে। আমিরাত বলছে, অস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনা বাতিল করছে।

    মঙ্গলবার ওয়াশিংটনে আমিরাতের দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের পর এফ-৩৫ এয়ারক্রাফটসহ সশস্ত্র ড্রোন ও অন্যান্য সরঞ্জাম বিক্রির বিষয়ে আমিরাতের সঙ্গে পেন্টাগনের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল বিষয়সহ সার্বভৌম কার্যকরে বাধ্যবাধকতা এবং মূল্য/সুবিধা (কস্ট বেনিফিট) বিশ্লেষণ করে আমিরাত অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে।

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন সর্বপ্রথম আমিরাতের সঙ্গে ২৩ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র চুক্তির কথা জানিয়েছিল। এটা কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের আব্রাহাম চুক্তির (আব্রাহাম অ্যাকর্ডস) এর অংশ বিশেষ ছিল। এই চুক্তির পর সংযুক্ত আরব আমিরাত,  বাইরাইন, মরক্কো ও সুদান ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়। আর ট্রাম্প প্রশাসন আমিরাতের কাছে তাদের সর্বাধুনিক অস্ত্র বিক্রিতে রাজি হয়।

    কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সংযুক্ত আমিরাত রাশিয়ার কাছ থেকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তির পর যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার বিষয়ে এই অনাগ্রহ প্রকাশ করল। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এই সময় আমিরাত ফ্রান্সের কাছ থেকে ১৫.৮ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার চুক্তি করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ