ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যুক্তরাষ্ট্রের বেপরোয়া নিষেধাজ্ঞায় যে হুঁশিয়ারি দিল চীন

    যুক্তরাষ্ট্রের বেপরোয়া নিষেধাজ্ঞায় যে হুঁশিয়ারি দিল চীন
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে বেইজিং ওয়াশিংটনের সিদ্ধান্তকে বেপরোয়া উল্লেখ করে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চীনের স্বার্থ ক্ষু্ন্ন করে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান তিনি।

    সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের এই কূটনৈতিক যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে তাহলে চীনও পাল্টা জবাব দেবে । এ সময় তিনি বলেন, বেইজিং সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য তার সংকল্পে অটল।

    দক্ষিণ চীন সাগর, হংকং, তাইওয়ান ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের গণতান্ত্রিক সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

    এছাড়া সম্প্রতি ২০২২ সালে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ