ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর  মঙ্গল বার বেলা ১১টায় উপজেলার তালতলা বধ্যভুমি প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার,মিঠু সিকাদার, বীরমুক্তিযোদ্ধা নারায়ন কাঞ্জিলাল বাবুল ঠাকুর প্রমুখ।

    অপরদিকে, প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বি এনপির যুগ্ন মহা সচিব মোয়াজ্জেম হক আলাল ও ইশরাক হোসেন কটূক্তি করার প্রতিবাদে উপজেলার তালতলা বাজারে মানববনন্ধন করেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠন। এতে বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো: এমাদুল হক মনির। মানববনন্ধন শেষে আলালের কুষাদিদাহ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ