ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ক্যাটরিনাকে যেসব উপহার দিলেন সাবেক দুই প্রেমিক

    ক্যাটরিনাকে যেসব উপহার দিলেন সাবেক দুই প্রেমিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হয়ে গেছে ক্যাটরিনা কাইফের। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আলোচনা থেমে নেই। বিয়েতে এ অভিনেত্রীর সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর যা উপহার দিলেন তা নাকি ভিকিকেও ছাপিয়ে গেছে!

    জানা যায়, ক্যাটরিনাকে ভিকির দেওয়া বাগদানের আংটির দাম ১.৩ কোটি টাকা। কিন্তু এ অভিনেত্রীর সাবেক দুই প্রেমিক যেসব উপহার দিয়েছেন তার কাছে নাকি এ আংটির দাম একেবারেই কম।

    সালমান খান নতুন এ দম্পতিকে উপহার হিসেবে দিয়েছেন ৩ কোটি টাকা দামের গাড়ি। আর অপর প্রেমিক রণবীর দিয়েছেন ২.৭ কোটি টাকা দামের হিরের নেকলেস!

    এর পর বাকি রইল অভিনেত্রীর অন্য অভিনেতা বন্ধুদের উপহার। আলিয়া ভাট উপহার হিসেবে দিয়েছেন লাখ টাকার সুগন্ধি! অনুশকা শর্মা দিয়েছেন ৬.৪ লাখ টাকা দামের হিরের কানের দুল।

    ঘর সাজাতে জুড়ি নেই শাহরুখ খানের। তিনি উপহার দিয়েছেন দেড় লাখ টাকা দামের মূল্যবান পেইন্টিং। পিছিয়ে নেই হৃতিক রোশনও। তিনি দিয়েছেন ৩ লাখ টাকা দামের দ্বিচক্র যান।

    তাপসী পান্নু ভিকিকে দিয়েছেন ১.৪ লাখ টাকা মূল্যের একটি প্ল্যাটিনাম কবজিবন্ধ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ