ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • লন্ডনে করোনা আক্রান্তদের ৪৪ শতাংশ ওমিক্রনে সংক্রমিত

    লন্ডনে করোনা আক্রান্তদের ৪৪ শতাংশ ওমিক্রনে সংক্রমিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। লন্ডনে আক্রান্তের ৪৪ শতাংশ ওমিক্রনে সংক্রমিত, আর যুক্তরাজ্যে ২০ শতাংশ।

    করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম মৃত্যু হলো ব্রিটেনে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। জনসন বলেছেন, এই দেশে ওমিক্রনে আক্রান্ত অন্তত একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দ্রুত মিউটেশনের ফলে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে ওমিক্রনের তরঙ্গ। এর জন্য সচেতন থাকা জরুরি। খবর বিবিসির।

    তবে ওমিক্রনে মৃত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য দেননি বরিস। তার বিদেশে যাওয়ার কোনো ইতিহাস ছিল কিনা, তাও জানা যায়নি।

    ব্রিটেনে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত শনাক্ত হওয়ার পর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। রোববার প্রধানমন্ত্রী দেশবাসীকে বুস্টার টিকা নেওয়ার পরামর্শ দেন।

    ওমিক্রন ধরন প্রথম আফ্রিকার দেশ বতসোয়ানায় শনাক্ত হয়। এর পর করোনার এ ধরন আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরাইল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, নাইজেরিয়া।

    নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ।

    এই ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে কমপক্ষে ৭০ দেশ ও অঞ্চল আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    ওমিক্রন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যারা আগে করোনায় আক্রান্ত হয়েছেন, তারাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। যদিও কতটা সংক্রামক তা এখনও স্পষ্ট নয়। আরটি-পিসিআর পরীক্ষা এই রূপকে দ্রুত ধরতে সক্ষম বলে জানিয়েছে ডব্লিউএইচও।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ