ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • নতুন মুখ খুঁজছে জাজ, আবেদন করবেন যেভাবে

    নতুন মুখ খুঁজছে জাজ, আবেদন করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনেমা দেখে নায়ক হওয়ার স্বপ্ন অনেকের মনেই জাগে। কল্পনার রাজ্যে কেউ কেউ ভিলেনকে শায়েস্তা করে ফেলেন, নায়িকার মনে জায়গা করে নেন। এবার আর কল্পনায় নয়, বাস্তবেই নায়ক হওয়ার সুযোগ। যোগ্যতা ও ইচ্ছে থাকলে আপনিও হতে পারেন ঢাকাই সিনেমার নায়ক।

    সুবর্ণ এই সুযোগ করে দিচ্ছে দেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি তাদের নতুন সিনেমার জন্য নায়ক খুঁজছে। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি দিয়েছে তারা।

    তাতে বলা হয়েছে, আগ্রহী তরুণের বয়স হতে হবে ২৩ থেকে ২৭ বছরের মধ্যে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৯ ইঞ্চি। পড়াশোনার ক্ষেত্রে ডিগ্রি পাশ কিংবা অধ্যয়নরত হলেও চলবে। নাগরিকত্ব হতে হবে বাংলাদেশি।

    যারা নায়ক হতে ইচ্ছুক, তাদেরকে ইমেইলের মাধ্যমে বিস্তারিত তথ্য thehero.jaaz@gamil.com ঠিকানায় পাঠানোর আহ্বান করেছে জাজ মাল্টিমিডিয়া।

    যেসব তথ্য পাঠাতে হবে-

    নাম

    জন্মতারিখ

    উচ্চতা

    ওজন

    বৈবাহিক অবস্থা

    বর্তমান ঠিকানা

    স্থায়ী ঠিকানা

    শিক্ষাগত যোগ্যতা

    অভিনয় (যদি অভিজ্ঞতা থাকে)

    গাড়ি চালনা

    মোবাইল নম্বর

    এগুলোর সঙ্গে যুক্ত করতে হবে ১ কপি ফুল ছবি ও একটি ক্লোজ ছবি। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ