ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • রাজাপুরে আগুনে দোকান পুড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি

    রাজাপুরে আগুনে দোকান পুড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি রাজাপুর উপজলোর দক্ষিন মনোহরপুর গ্রামে মৃত শাহাদাত হোসেনের বড় ছেলে আফজাল হাওলাদারের মুদি দোকান আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাত ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

    দোকান মালিক আফজাল হাওলাদার জানান, রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাসায় যাই। রাত ২টার দিকে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ডাক চিৎকার দিলে দোকানের কাছে যাওয়ার আগেই সমস্ত ঘরে আগুন ধরে গিয়ে চোখের সামনেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। 

    তিনি আরও জানান, দোকানে ঈদের মুদি মাল, টিভি, ফ্রিজ, দোকান ঘরসহ আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁঁছার আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। 

    তবে দোকান মালিক আফজাল হাওলাদারের অভিযোগ, দোকানে আরো একবার আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিলো, তখন তিনি জিডি করে করেছিলেন। তার স্থানীয় প্রতিপক্ষরা সর্বশাস্ত করতেই এই কাজ করতে পারে। এখন কিছু শেষ করে পথে বসিয়ে দিয়েছে তারা। তিনি এর সঠিক তদন্ত করে বিচার চেয়েছেন। রাতেই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কালে জানায়, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ