ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় অভিযোগ

    কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার প: শৌলজালিয়া গ্রামের জমিজমা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষে হামলায় ১১ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে খান বাড়ি মো: মোশারেফ খান (৫৫), সুজন খান (৩২) নিলুফা বেগম (৫০), মনি বেগম ( ২৫) পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। তাদের আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয় কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

     অভিযোগ সুত্রে জানাজায়, ঝালকাঠির কাঠালিয়ার প: শৌলজালিয়া গ্রামের খান বাড়ির বাবুল খান, কালু খান, কালাম খান, ছালাম খান এর সাথে একই বাড়ির মো: মোশারেফ হোসেন খানের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তার কারনে সনিবার দিবাগত রাতে মোশারেফ খানের মেয়ের জামাইর নিকট টাকা দাবি করে প্রতি পক্ষ। এর প্রতিবাদ করায় প্রতিপক্ষ বাবুল খানের নেতৃত্বে  মোশারেফ খান, সুজন খান, নিলুফা বেগম, মনি বেগমকে লাটি সোটা দিয়ে পিটিয়ে আহত করে । তাদের ডাক চিৎকারে স্থানিয়রা ছুটে এসে তাদের উদ্বার করে আমুয়া হাসপাতালে ভর্তি করেন। এই বিষয় মো: মোশারেফ হোসেন খান কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    এই বিষয় আমুয়া হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মিজানুর রহমান বলেন তাদের ৪ জনের মধ্য মোশারেফ হোসেন ও সুজন খানকে ভর্তি করা হয়েছে। বাকি নিলুফা ও মনিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। কাঠালিয়া থানার ডিউটি অফিসার এস আই মো: মাহমুদ বলেন অভিযোগ পেয়েছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ