ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • জামিনের শর্ত বদল চেয়ে হাইকোর্টে আরিয়ান

    জামিনের শর্ত বদল চেয়ে হাইকোর্টে আরিয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রমোদতরীর মাদক মামলায় বিচারপতি নিতিন সাম্ব্রের দেওয়া জামিনের শর্তের পরিবর্তন চান বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

    এ জন্য মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান খান। শর্তের কিছু পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে আবেদনও করেছেন তিনি।
    চলতি বছরের ২৮ অক্টোবর প্রমোদতরীর মাদককাণ্ডে জামিন পান আরিয়ান এবং তার দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। ২৯ অক্টোবর তিন অভিযুক্তকে ১৩টি শর্তের বিনিময়ে জামিন দেন মুম্বাই হাইকোর্ট।

    শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দপ্তরে হাজিরা দিতে হবে আরিয়ানকে।

    শাহরুখপুত্র এ শর্তে কিছু শিথিলতার আবেদন জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তার বক্তব্য, প্রতি শুক্রবার হাজিরা দিতে গিয়ে তাকে প্রশাসনের বেষ্টনীর মধ্যে থাকতে হয়।

    মুম্বাই পুলিশ বিশেষ প্রহরা দিয়ে তাকে দপ্তরে নিয়ে যায়, যাতে সংবাদমাধ্যমের হাত থেকে তিনি নিস্তার পান।

    আরিয়ানের যুক্তি, প্রতি শুক্রবার এভাবে হাজিরা দিতে গিয়ে তার অস্বস্তি আরও বাড়ছে।

    আরিয়ানের আবেদন ইতোমধ্যে দেশাই করিমজি এবং মুল্লারের মাধ্যমে দায়ের করা হয়েছে। সম্ভবত ১৩ ডিসেম্বর বিচারপতি সাম্ব্রের সামনে তা পেশ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ