ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

    মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা মোদির অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট। তবে কিছু সময়ের মধ্যে এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়।

    হ্যাকার পর মোদির অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে।’ এর পরই মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

    পিএমও-র তরফে টুইট করে লেখা হয়, ‘অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টের সঙ্গে আপস করতে হয়েছে। এর পরই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’

    অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশিরভাগ টুইট মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ঘুরতে শুরু করেছে নেটমাধ্যমে। ‘হ্যাশট্যাগ হ্যাকড’-ও ট্রেন্ডিং হতে শুরু করে।

    রোববার সকালে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি, মোদির টুইটার হ্যাক করার পেছনে কারা। তবে তদন্ত চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ