ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • এবার মমতার দলের নির্বাচনী প্রচারণায় বাদাম বিক্রেতা ভুবন!

    এবার মমতার দলের নির্বাচনী প্রচারণায় বাদাম বিক্রেতা ভুবন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার কাঁচা বাদাম গানটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে নিয়ে ইউটিউব ও ফেসবুক থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্রত্যেকটি প্ল্যাটফর্মে বেশ মাতামাতি দেখা গেছে। সীমানা ছাড়িয়ে ভারতের বীরভূমের এই বাদাম বিক্রেতাকে নিয়ে উন্মাদনা দেখা গেছে বাংলাদেশেও।

    নতুন খবর হলো ভাইরাল ভুবন বাদ্যকর এবার পুরভোটের প্রচারেও পা মেলালেন। আজ পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। তার হয়েই এদিন ভোট ময়দানে নামতে দেখা গেল ভুবন বাদ্যকরকে। এক প্রতিবেদনের এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।

    বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী বলেন, ‘উনি ৫ টাকা করে বাদাম বিক্রি করেন। গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন। এখন কলকাতাতেও যাতে উনি পরিচিত হন, ওনার দুটো পয়সা আয় হয়, সেটাই চেষ্টা করছি।’ ভুবন বাদ্যকর বলেন, ‘কলকাতায় এসে তার ভালোই লাগছে। সবার অনুরোধে প্রচারে একবার ভাইরাল বাদাম গান গেয়েও দিলেন তিনি।’

    একইসাথে তিনি আরও জানান, ‘মুখ্যমন্ত্রীকে নিয়েও নতুন গান বেঁধেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন।’ আর তা নিয়েই ভুবন বাদ্যকর লিখেছেন, দেশজুড়ে নাম দিদির। দেশজুড়ে নাম। দিদি খাবেন মুড়ি, আমার বাদাম..।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ