ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পরিচালক-প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরছেন রিয়া চক্রবর্তী

    পরিচালক-প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরছেন রিয়া চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই অভিনেতার মৃত্যুর পর অনেক ঝামেলা পোহাতে হয়েছে রিয়াকে।

    সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় আটক হন রিয়া। এরপর জেলেও যেতে হয়েছে তাকে। তবে পরবর্তী সময়ে জামিনে মুক্ত হন। তারপর থেকে নিজেকে আড়ালেই রেখেছিলেন এই অভিনেত্রী।

    সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। জানা যায়, কাজের খোঁজে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি। রিয়ার এক ঘনিষ্ঠ সূত্র বলেন, “গত বছর পর পর অনেক ঘটনা ঘটে গেছে। রিয়া আবারো নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছে। ইতোমধ্যে কাজ খোঁজা শুরু করে দিয়েছেন তিনি। প্রযোজক-পরিচালকদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু লাভ হচ্ছে না।”

    এদিকে সুশান্তের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচনার শিকার হন রিয়া। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য এই অভিনেত্রীকেই দায়ী করছেন। নির্মাতারাও নাকি এই অভিনেত্রী নিয়ে আর ঝুঁকি নিতে চাইছেন না। কিন্তু রিয়াও হাল ছাড়ছেন না। মুম্বাইয়ে কোনও কাজ না পেয়ে হায়দরাবাদে গিয়েছিলেন। কিন্তু সেখানে নতুন কোনও সিনেমা পেয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ