ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বরিশালে ৭৮ কি.মি বেগে কালবৈশাখীর ধুলোঝড়

    বরিশালে ৭৮ কি.মি বেগে কালবৈশাখীর ধুলোঝড়
    বরিশালে আঘাত হেনেছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। ৭৮ কিলোমিটার বেগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কালবৈশাখী ঝড়টি শহর অতিক্রম করে। বৃষ্টি না হলেও এসময়ে শহরে প্রচন্ড ধুলোঝড় বয়ে যায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস।

    তিনি জানান, সন্ধ্যা ৭টায় তাপমাত্রা ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও কালবৈশাখীর ধুলো ঝড়ের পরে তাপমাত্রা কমে গিয়ে ২৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

    আকস্মিক এই ঝড়ে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে ঝড়ের সময়ে নগরীতে চলাচল করা পরিবহনগুলোকে থামিয়ে রাখতে দেখা গেছে।

    বরিশাল নদী বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারনে নির্ধারিত সময়ে লঞ্চ পন্টুন ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বরিশাল থেকে ঢাকাগামী চারটি ও একটি ভায়া লঞ্চ ছেড়ে যাবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ