ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৫৩

    মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৫৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই অভিবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

    শুক্রবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উত্তর আমেরিকার এই দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।


    চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানিয়েছেন, টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

    রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, টুক্সটলা গুতিয়েরেজ শহরের ঠিক বাইরে মহাসড়কের ওই দুর্ঘটনাস্থলে একটি সাদা রংয়ের ট্রেইলার গাড়ি উল্টে আছে। আর আশপাশে পড়ে আছেন অনেক মানুষ। এছাড়া দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ সাদা কাপড়ে মুড়িয়েও রাখতে দেখা যায় ছবিতে।

    লুইস ম্যানুয়েল গ্রাসিয়া আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছে। তাদের বেশিরভাগই অভিবাসী এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা।

    এছাড়া ভয়াবহ এই দুর্ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।


    সহিংসতা ও দারিদ্র্য থেকে বাঁচতে এবং উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পৌঁছাতে মধ্য আমেরিকার বহু দেশের অভিবাসীরা মেক্সিকোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে থাকেন। অনেক সময় মার্কিন সীমান্ত পর্যন্ত পৌঁছাতে এসব অভিবাসীকে বড় বড় ট্রাকগুলোতেও উঠিয়ে দিয়ে থাকে পাচারকারীরা। যা খুবই বিপজ্জনক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ