ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • বেইজিং অলিম্পিক বর্জন করবে না ফ্রান্স: ম্যাক্রঁ

    বেইজিং অলিম্পিক বর্জন করবে না ফ্রান্স: ম্যাক্রঁ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালে বেইজিং-এ অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। তিনি বলেন, কূটনৈতিকভাবে বয়কট করার কোনও তাৎপর্য নেই এবং এটি শুধু একটি প্রতীকী ব্যাপার।

    সম্প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে, চীনে মানবাধিকার রেকর্ড খারাপ হওয়ার কারণে আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিকে তারা কোন সরকারি প্রতিনিধি পাঠাবে না। উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি চীনের দমন-পীড়নের বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত।

    হংকং-এ রাজনৈতিক সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের ওপর দমন-পীড়ন এবং একজন শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে চীনা টেনিস খেলোয়াড় পেং শুয়াই যৌন হয়রানির অভিযোগ আনার পর তাকে আর দেখা না যাওয়ার বিষয়টিও সম্পর্ক খারাপ হবার অন্যতম কারণ।

    চীন বলছে, যেসব দেশ শীতকালীন অলিম্পিক কূটনীতিকভাবে বর্জন করছে, এ ভুলের জন্য তাদের মূল্য দিতে হবে।

    ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, শীতকালীন অলিম্পিকে যোগ দেবার জন্য তাকে যে আমন্ত্রণ পাঠনো হয়েছে, সেটি তিনি গ্রহণ করেছেন।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, অলিম্পিক গেমসকে রাজনীতিকরণ করা উচিত নয়। সেজন্য তিনি এমন পদক্ষেপ নিতে চান যেটি কার্যকরী হবে।

    'হয়তো আপনি পুরোপুরি বয়কট করেন। অ্যাথলেটদেরও পাঠাবেন না। অথবা কার্যকরী কোনও পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করুন', বলেন তিনি।

    পেং শুয়াই-এর ঘটনার দিকে পরোক্ষ ইঙ্গিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন অ্যাথলেটদের সুরক্ষা দেওয়ার জন্য তার দেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে কাজ করবে। তিনি বলেন, যে পদক্ষেপের কোনও তাৎপর্য নেই সেটিকে রাজনীতিকরণ করা উচিত নয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ