ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৫৩

    মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৫৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই অভিবাসী। এছাড়া এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর চিয়াপাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

    শুক্রবার (১০ ডিসেম্বর) সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে। চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানান, ট্রেইলার গাড়িটি টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

    তিনি আরও জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। তাদের অধিকাংশই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা।

    এ ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩ বলে জানিয়েছে মেক্সিকোর এটর্নি জেনারেল অফিস। এ ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

    যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বহু মানুষ মেক্সিকোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন। তাদেরকে পাচারকারীরা অনেক সময় বড় বড় ট্রাকগুলোতেও উঠিয়ে দেন। যা পরবর্তীতে বিপদ ডেকে আনে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ