ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবেন না

    ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবেন না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০০৮ সালের পর জন্ম দেওয়া কেউ আজীবন সিগারেট কিংবা অন্য কোনো তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না বলে আইন পাস করতে যাচ্ছে নিউজিল্যান্ড। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    তরুণ প্রজন্মের কেউ যেন ধূমপানের মতো কুঅভ্যাস শুরু করতে না পারে সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. আয়েশা ভেরাল জানিয়েছেন। আগামী বছর থেকে নতুন আইন কার্যয়কর করা হবে বলে আশা করা হচ্ছে।

    নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত ধূমপানের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
    দেশের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এর ফলে সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সীমিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

    নিউজিল্যান্ড ২০২৫ সালের মধ্যে দেশে ধূমপানের হার ৫ শতাংশে কমিয়ে আনার জাতীয় লক্ষ্যমাত্রা নিয়েছে। পর্যায়ক্রমে ধূপপানের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির।

    বর্তমানে নিউজিল্যান্ডের ১৩ শতাংশ মানুষ ধূমপান করেন। ধূমপানের হার দেশটির মাওরি আদিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি। মাওরি আদিবাসীদের মধ্যে রোগাক্রান্ত হওয়া ও মৃত্যুর হারও বেশি বলে বিবিসি জানিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ