ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • এবার ভারতে দিনের ট্রেনে সেবা দেবেন নারী, রাতে পুরুষ

    এবার ভারতে দিনের ট্রেনে সেবা দেবেন নারী, রাতে পুরুষ
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিমানে বিমানসেবিকা দেখতে সকলেই অভ্যস্ত। ভারতে ট্রেনেও অতীতে রেলসেবিকা দেখা যেত। তবে সবটাই ছিল বাছাই ট্রেনে পরীক্ষামূলকভাবে। এবার পাকাপাকিভাবে বিশেষ কিছু ট্রেনে রেলসেবিকা পাওয়া যাবে। তবে এমন ট্রেনই বাছা হচ্ছে যেগুলো শুধু দিনের বেলা চলে। দিন ও রাত মিলিয়ে চলে এমন ট্রেনে এখনকার মতো পুরুষ রেলসেবকরাই থাকবেন। এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন (আইআরসিটিসি)।

    আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আগে তেজশ এক্সপ্রেসে এই ব্যবস্থা চালু হয়। এখন ঠিক হয়েছে শতাব্দী, গতিমান, তেজসের পাশাপাশি আরও যেসব প্রিমিয়াম ট্রেন আছে সেগুলোতে রেলসেবিকা নিয়োগ করা হবে। আইআরসিটিসি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দিনের বেলা রেলসেবিকারা নিযুক্ত থাকবেন। ট্রেনে ওঠার সময়ে যাত্রীদের স্বাগত জানানো থেকে খাবার পরিবেশন, অভিযোগ শোনার কাজ করবেন তারাই। যেসব ট্রেন রাতে চলে সেগুলোতে অবশ্য এখন যে ব্যবস্থা রয়েছে সেটাই চালু থাকবে। এ কারণে প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসে রেলসেবিকা নিয়োগ হবে না।

    আইআরসিটিসি সূত্রের বরাতে খবরে আরও বলা হয়, এ পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। দেশে মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। সম্প্রতি বেসরকারি উদ্যোগে বন্দেভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও করা হয়েছে। এসব ট্রেনে রেলসেবিকা দেখা যাবে খুব শিগগিরই। জানা গেছে, সব ট্রেনেই রেলসেবিকার পোশাক হবে একই রকম। পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণ রয়েছে এমন নারীদেরই নিয়োগ দেওয়া হবে।

    কিন্তু পুরুষের পরিবর্তে কেন নারী নিয়োগের সিদ্ধান্ত? শুধুই নতুন কিছু করা বা যাত্রীদের আকর্ষিত করাই লক্ষ্য নয় আইআরসিটিসির। সাধারণভাবে যাত্রী পরিষেবার ক্ষেত্রে নারী কর্মীরা ভালো কাজ করেন বলেই মনে করা হয়। তা ছাড়াও নারী কর্মী রাখলে যাত্রীদের অভিযোগও অনেক কম থাকে। এসব কারণ দেখেই বিমানের মতো রেলসেবিকা নিয়োগের ভাবনা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ