ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • কাঠালিয়া প্রবাসীর ঘরে চুরি

    কাঠালিয়া প্রবাসীর ঘরে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া বাসস্টান্ডে শহিদ হাওলাদার নামে এক সৌদি প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।  চোররা প্রায় নয় লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বুধবার দিবাগত রাতে এ চুরি সংগঠিত হয়। জানা গেছে,  সৌদি প্রবাসী শহিদ হাওলাদার এশার নামাজের সময় ঘর তালাবদ্ধ করে বাজারে আসেন।

    এ সুযোগে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমিরায় রাখা ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা নিয়ে চোররা পালিয়ে যায়।  শহিদ হাওলাদার জানান, স্ত্রী, সন্তানরা শশুর বাড়ীতে বেড়াতে যায় । এ কারনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি বাসায় তালা দিয়ে বাজারে আসি । পূর্ব থেকে উৎ পেতে থাকা চোররা সুযােগ বুজে তালা ভেঙ্গে আমার সারাজীবনের উপায়ন নিয়ে চলে যায়।

    কাঠালিয়া থানার ওসি তদন্ত এইচ এম শাহিন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। “ক্ষতিগ্রস্থ পরিবারটি মামলা দিতে রাজি না। তারা জানিয়েছেন, এ ঘটনা হয়তাে তাদের পারিবারিক ভুলবােঝাবুঝির মাধ্যমে ঘটতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ