ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়ম, সাংবাদিকদের উপর হামলার চেষ্টা

    কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়ম, সাংবাদিকদের উপর হামলার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধ্যমিক শিক্ষা অফিসে জাতীয় পতাকা ‍উত্তোলন না করার ছবি তোলা ‍এবং তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ‍উপর হামলার অভিযোগ ‍উঠেছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে ‍এ ঘটনা ঘটে। হামলা চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

    জানা গেছে, আজ বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক  শিক্ষা অফিসে জাতীয় পতাকা ‍উত্তোলন করা হয়নি। বিষয়টি দৃষ্টিগোচর হয় স্থানীয় সাংবাদিকদের।

    এ সম্পর্কে জানতে উপজেলার শিক্ষা কমকর্তা হারুন আর রশীদের রুমে যান প্রেসক্লাবের সভাপতি মো: বাদল হাওলাদারসহ অন্যান্য সাংবাদিকদরা। এসময় ৪র্থ শ্রেণীর কর্মচারি মানিক তাদের বাধা প্রদান করে। ‍একপর্যায়ে হামলার চেষ্টা চালালে সাংবাকিদরা তা প্রতিহত করেন। ‍

    এবিষয়ে কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: বাদল হাওলাদার বলেন, আমি দীর্ঘদিন যাবত সাংবাদিকতা পেশায় জড়িত। সবসময় মানবতার স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছি। কিন্তু তথ্য সংগ্রহকালে ‍এ ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি। ঘটনাটি বড়‍ই পরিতাপের বিষয়।

    এই বিষয়ে জানতে অভিযুক্ত মানিকের মুঠোফোন বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হারুন অর রশিদ দৈনিক মতবাদকে বলেন, বিষয়টি দু:খজনক, আমি ব্যবস্থা নিবো।

    কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, বিষটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ