ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক সস্ত্রীক নিহত

    ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক সস্ত্রীক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়া ওই চপারে ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, সামরিক সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। দুর্ঘটনায় চপারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়।

    তবে তামিলনাড়ু কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি, নিহতদের মধ্যে প্রতিরক্ষাপ্রধান আছেন কি না। কেননা নিহতদের শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়েছে এবং ডিএনএ টেস্ট ছাড়া তাঁদের শনাক্ত করা সম্ভব নয়।

    তবে, জেনারেল বিপিন রাওয়াত ওই হেলিকপ্টারে ছিলেন- বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিমানবাহিনী।

    মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ভারতের তামিলনাড়ুর কুনুরের কাছে গভীর জঙ্গলের ওপর আচড়ে  পড়ে সেনাবাহিনীল এমআই-১৭ ভিফাইভ হেলিকপ্টারটি। ঘটনার পর পরই শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় শোক জানিয়েছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ