ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • জামিন পেলেন আরজে নিরব

    জামিন পেলেন আরজে নিরব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ৬ অক্টোবর রিয়াজ উদ্দিন আহমেদ নামে এক চাকরিজীবী আরজে নিরবের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে ৮ অক্টোবর তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সব মিলিয়ে ৫টি মামলা হয় নিরবের বিরুদ্ধে।

    রাজধানীর লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসহ পাঁচ মামলায় জামিন পেয়েছেন হূমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরব। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

    আদালতে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) নিরবের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।

    নিরবের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।

    তিনি গণমাধ্যমে বলেন, ‘আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে তেজগাঁও, লালবাগ ও গুলশান থানায় পাঁচটি মামলায় হয়। এসব মামলায় তিনি জামিন আবেদন করলে আদালত শুনানি নিয়ে তাকে জামিন দিয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি। আদালত সব বিবেচনায় নিয়ে জামিন দেয়।’

    এর আগে গত ৬ অক্টোবর রিয়াজ উদ্দিন আহমেদ নামে এক চাকরিজীবী আরজে নিরবের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে ৮ অক্টোবর তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    ওইদিনই তেজগাঁও থানার প্রতারণার মামলায় নিরবের এক দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

    পরে ২৫ অক্টোবর লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরজে নিরবের বিরুদ্ধে একটি মামলা হয়।

    মামলার অভিযোগে বলা হয়, কিউকম ডটকমে ধামাক্কা বিগ বিলিয়ন রিটার্ন অফারে পণ্যের ওপর ৩৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফারসহ অসংখ্য অফার দিয়ে নিরব ও অন্য আসামিরা ডিজিটালি প্রতারণা করেছেন। এর মাধ্যমে অবৈধ ই-ট্রান্সজেকশনের মাধ্যমে হাজারো গ্রাহকের শতশত কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ