ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • আমার কোনো দোষ ছিল না, আমি পরিস্থিতির শিকার : মাহি

    আমার কোনো দোষ ছিল না, আমি পরিস্থিতির শিকার : মাহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি অডিও ক্লিপ নিয়ে ফেসবুক লাইভে মুখ খুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পবিত্র হেরেম শরীফ থেকে তিনি লাইভ করেন।
    লাইভে মাহি বলেন, আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। আজও দেশবাসীর কাছে ছোট হলাম। দুই বছর আগের ঘটনা ছিল। আমি বরাবর কাছে আল্লাহর কাছে বিচার দিয়েছি। যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি তিনি তার রেজাল্ট পেয়েছেন। আলহামদু লিল্লাহ।

    মাহি বলেন, আমি এখন মক্কায় হারাম শরিফে আছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন। আমার কোনো দোষ ছিলোনা। আমি পরিস্থিতির শিকার।
    জানা যায়, ভাইরাল হওয়া অডিওটি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের সঙ্গে মাহির। সেখানে তিনি বিভিন্ন ভাবে ধর্ষণের হুমকি দেন। এছাড়াও অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন প্রতিমন্ত্রী।

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার রাতে তাঁর বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ