ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • বোনের মাথা কেটে মাকে নিয়ে সেলফি!

    বোনের মাথা কেটে মাকে নিয়ে সেলফি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবারের মতের বিরুদ্ধে বিয়ে করার জেরে নিজের অন্তঃসত্ত্বা বোনকে মাথা কেটে হত্যা করে এক কিশোর। আর তাকে এই কাজে সহযোগিতা করে তাদের মা৷ রোববার (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ভাইজাপুর এলাকার এ ঘটনা ঘটে৷

    স্থানীয়রা জানান, হত্যার পর বোনের কাটা মাথা নিয়ে প্রতিবেশীদের দেখায় এবং এর সঙ্গে মাকে নিয়ে সেলফি তোলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন ১৯ বছরের ওই কিশোরী৷ তখন থেকে নিজের স্বামীর সঙ্গেই থাকছিলেন তিনি৷ গত সপ্তাহে মেয়ের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করার কথা বলেন ওই কিশোরীর মা৷ রোববার নিজের ছেলেকে নিয়ে ওই মেয়ের বাড়িতে যান মা৷ সে সময় ওই কিশোরীর স্বামী অসুস্থ অবস্থায় অন্য একটি ঘরে শুয়েছিলেন৷ বোন যখন চা বানাতে ব্যস্ত, তখনই তার ওপরে হঠাৎ হামলা চালায় নিজের ভাই৷ নিজের মেয়ের পা চেপে ধরে তার মা৷ এরপর ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে বোনের মাথা দেহ থেকে আলাদা করে দেয় ওই কিশোর৷ এরপর প্রতিবেশীদের নিজের বোনের কাটা মাথা দেখায় সে৷ পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই কিশোর৷

    অভিযুক্ত কিশোর এবং তার মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ