ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • করোনা পরীক্ষা করে পজিটিভ হলে সোয়া লাখ টাকা পুরস্কার!

    করোনা পরীক্ষা করে পজিটিভ হলে সোয়া লাখ টাকা পুরস্কার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরীক্ষায় কারও ফলাফল পজিটিভ এলে তাকে পুরস্কার দেওয়া হবে। তাও সামান্য কোনো সংখ্যা নয়, দেওয়া হবে ১ হাজার ৫৭০ ডলার (প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকা)। চীনের উত্তরাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে উপসর্গ দেখা দেওয়ার পর স্বেচ্ছায় করোনা পরীক্ষা করালে এ পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।  

    চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য বেইজিং নিউজের বরাতে ইনসাইডার এ খবর দিয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হারবিনের যেসব বাসিন্দা লক্ষণ প্রকাশের পর আগ্রহী হয়ে করোনা পরীক্ষা করাবেন ও পজিটিভ শনাক্ত হবেন এবং সেই তথ্য জানাবেন তারা এ পুরস্কার পাবেন।

    বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন রোববার হারবিন শহরে সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যদিও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তারা কোনো ধরনের আর্থিক পুরস্কার পাননি।
    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোথাও করোনা সংক্রমণের খবর পাওয়া গেলে সেটি খেয়াল রাখতে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। এ ছাড়া কারও জ্বর, কাশি, গলাব্যথা, মাংসপেশিতে ব্যথা, স্বাদ বা গন্ধ হারানো কিংবা ডায়রিয়া হলে নিজে নিজেই কোনো চিকিৎসা না করতে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ