ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • মাহিকে খুঁজছেন সবাই

    মাহিকে খুঁজছেন সবাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি অডিও ক্লিপ। যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেখানে কথা বলতে শুনতে পাওয়া যায় চিত্রনায়ক ইমনকেও।

    মূলত প্রতিমন্ত্রী ও এই নায়কের কথোপকথনটিই ভাইরাল হয়েছে। যেখানে মাহি ছিলেন তৃতীয় পক্ষ। এ বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়ক ইমন। তিনি বলেন, ‘অডিও ক্লিপটি সঠিক। অপর প্রান্তে ছিলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে ঘটনাটা দুই বছর আগের। একটি ছবির মহরত অনুষ্ঠানের আগের রাতে ফোন দেন প্রতিমন্ত্রী। দিয়ে এসব কথা বার্তা বলেন।

    সমালোচনার ঝড় যখন বইছে নেট দুনিয়ায় ঠিক তখনই মাহিকে সবাই খুঁজছেন। কিন্তু মাহিয়া মাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তিনি এখন স্বামীসহ ওমরাহ করতে সৌদি আরবে আছেন। আর তাই ফেসবুকে বর্তমানে সবার সার্চে রয়েছেন তিনি। তবে ফেসবুকে নেই তিনি, গত ৪ ডিসেম্বর রাতে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন বোরকা পড়ে। সেসব ছবি তাকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে দেখেতে পাওয়া যায়। ক্যাপশনে লিখেছিলেন ‘শুকুর আলহামদুলিল্লাহ’। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা এখনও জানা যায় নি।

    অন্যদিকে ভাইরাল হয়ে যাওয়া ক্লিপটি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নায়ক ইমন। তাকে নিয়ে অনেক ট্রলও হচ্ছে। এ অবস্থায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

    চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি খুব হতাশ হচ্ছি যারা আমাকে চেনেন ও জানেন তারাও আজেবাজে মন্তব্য করছেন। এত বড় একজন মন্ত্রী যখন আমাকে কল দেন আমি তো তাকে এড়িয়ে যেতে পারি না। সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। সেখানে মানুষের গলার স্বর শুনলেও তো বোঝা যায় কে কোন অনুভূতি নিয়ে কথা বলছেন।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ