ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • এবার হিন্দিতে হিরো আলমের ‘কাঁচা বাদাম’

    এবার হিন্দিতে হিরো আলমের ‘কাঁচা বাদাম’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম'। গানের লেখা, সুর এবং গেয়েছেনও ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর। কিন্তু বাদাম বিক্রি করার জন্য সেই গানটি গেয়ে ভাইরাল হয়েছেন এক ফেরিওয়ালা। গানটি ফেসবুক, ইউটিউব, টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় ব্যাপক সমাদৃত হয়েছে।

    এবার সেই গানের হিন্দি ভার্সন আনছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শত সমালোচনাতেও যিনি নিজের মতো করে নিজের কাজ করে যান। আলোচনার জন্ম দেন।

    এবার তিনি ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানে কণ্ঠ দিলেন। এ গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’ গানটা গেয়েছি। এখন মিউজিক ভিডিওর কাজ করছি।

    আগামীকাল দুপুরের মধ্যে আশা করছি গানটি রিলিজ দিতে পারব। হিরো আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ