ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাউফলে গৃহবধূর কান কেটে দিল স্বামী

    বাউফলে গৃহবধূর কান কেটে দিল স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে যৌতুকের টাকা না পেয়ে মোসা. রাবেয়া খাতুন নামে এক গৃহবধূর কান কেটে দেয়া হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ সোমবার বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।


    অভিযুক্তরা হলেন স্বামী মাহাবুব আলম ও শ্বশুর কালু হাওলাদারসহ পরিবারের সদস্যরা।

    অভিযোগে বলা হয়, ২০১৩ সালে মাহবুব আলমের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের সময় তার বাবা তার স্বামীকে আনুষঙ্গিক আসবাব পত্র  উপহার দেন। বিয়ের চার বছর পর স্বামী মাহাবুব তার কাছে যৌতুক দাবি করে। ওই সময়ে নগদ টাকা দিতে না পারায় মাহাবুব তার শ্বশুরের কাছ থেকে ৪৫ শতাংশ জমি রেজিস্ট্রি করিয়ে নেন। পরে মাহবুব আরও দুই লাখ টাকা দাবি করে বসে। তিনি ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাবেয়া ওপর শারীরিক ও  নির্যাতন শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। 

    এ ঘটনা জানার পর রাবেয়ার বাবা ও বড় ভাই গত ২৪ এপ্রিল সকালে তার স্বামীর বাড়ি যায় এবং স্থানীয় লোকজন নিয়ে সালিশ বৈঠক করেন। সালিশ বৈঠক চলাকালে তার স্বামীর নেতৃত্বে পরিবারের অন্যান্য লোকজন তাদের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে গৃহবধূর বাম কান কেটে দেয় এবং ওই অবস্থায় তাকে সন্তানসহ তাড়িয়ে দেয়। পরে স্থানীয়রা বাবা ও ভাইকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    বাউফল থানার ওসি আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ