ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • কাঠালিয়া ব্রীজ ভেঙ্গে পাথরসহ গাড়ি খালে

    কাঠালিয়া ব্রীজ ভেঙ্গে পাথরসহ গাড়ি খালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতানি থেকে আওরাবুনিয়া বাজারে যাওয়ার সংযোগ সড়কের আয়রন ব্রীজটি পাথর ভর্তি টলি নিয়ে ভেঙ্গে খালে পড়ে গেছে।  রোববার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চৌধুরিহিস্যা নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে ওই ইউনিয়নের দুটি গ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন শ্রেনি-পেশার শতশত মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। ভেঙ্গে যাওয়া ব্রিজটি দ্রত সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    স্থানীয় একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুকিপূর্ণ ছিল। রোববার সকালে পাথর ভর্তি একটি টলি ব্রীজে উঠলে ব্রিজটি ভেঙ্গে টলি সহ খালে পড়ে যায়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি সাতানি থেকে আওরাবুনিয়া সড়কে অত্যান্ত গুরুত্বপূর্ণ।

    আওরাবুনিয়া এলাকার বাসিন্দা সজল মাহমুদ সামির বলেন, ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় সাতানি থেকে আওরাবুনিয়া যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুকিপূর্ণ ছিল। প্রতিদিন এই সড়ক দিয়ে শতশত মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রীজটি ভেঙ্গে এই পথ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। যানবাহন চলাচল না করতে পাড়ায় এ এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

    স্থানীয় বাসিন্দা মনোজ হালদার বলেন, সাতানী থেকে আওরাবুনিয়া যাওয়ার চৌধুরীহিস্যা নামক স্থানের আয়রন ব্রীজটি ভেঙ্গে পানিতে পড়ে গেছে। এই সড়ক ব্যতিত সাতানী থেকে আওরাবুনিয়া যাওয়ার কোন সুব্যাবস্থা নেই। তাই এখন মানুষের দূর্ভোগেরও শেষে নেই। আমাদের দাবি কর্তৃপক্ষ যেন খুব দ্রæত ব্রীজটি সংস্কার অথবা নতুন একটি ব্রীজ নির্মাণের ব্যবস্থা করবেন। যাতে এই এলাকার মানুষের দূর্ভোগ লাগব হয়।

    আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার মানুষ ও যানবাহন চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। কোন গাড়ি ও যানবাহন চলাচল করতে পারছে না। এ বিষয়ে আমি জেলা ও উপজেলা প্রকৌশলী মহোদয়কে জানিয়েছি। উপজেলা প্রকৌশলী মহোদয় সরজমিনে আশার কথা রয়েছে। বর্তমানে মানুষের চলাচলের জন্য ব্রীজের পাশ দিয়ে একটি সাঁকোর ব্যবস্থা করে দিয়েছি। এর আগেও আমি এই ঝুকিপূর্ণ ব্রীজটি মেরামত করে দিয়েছি। কিন্তু বর্তমানে এমনভাবে ভেঙ্গেছে যে মেরামত করা সম্ভব নয়।

    উপজেলা প্রকৌশলী (এজিইডি) সাদ জাগলুল ফারুক জানান, ব্রিজটি ঝুকিপূর্ণ ছিল। নতুন ব্রিজ নির্মানের জন্য আমরা প্রস্তাবও পাঠিয়েছিলাম। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ