ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ফাঁদ পেতে বাউফলে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

    ফাঁদ পেতে বাউফলে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে ফাঁদ পেতে ফোরকান হাওলাদার (৩০) নামের এক যুবককে দেশীয় তৈরি একটি আগ্নেয়অস্ত্র (পাইপগান) ও মাদকসহ গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বগা ইউনিয়নের বানাজোড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

    জানা গেছে, বগা উইনয়নের বানাজোড়া গ্রামের ফজলে হাওলাদারের পুত্র ফোরকান দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিল। এ খবর জানতে পেরে বগা ফাড়ির এস আই ছালাম সোর্স দিয়ে মাদক কেনার জন্যে পাঠায়। সোর্সের তথ্য অনুযায়ী ফোরকান ৭ পিস ইয়াবা নিয়ে বগা ব্রিজের উপর হাজির হলে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে গ্রামের বাড়ি বানজোরা এলাকায় অভিযানে গেলে তার বসতঘরে তল্লাসী করে দেশীয় একটি পাইপগান জব্দ করে পুলিশ।

    বাউফল থানার ওসি (ভারপ্রাপ্ত) আল মামুন জানান, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল, তাকে মাদকসহ ধরে তার বসতঘর তল্লাশি করলে দেশীয় একটি পাইপ গান পাওয়া যায়। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোর্ট সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ