ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • প্রিয়াঙ্কার পায়ে প্লেট বসানো হয়েছে

     প্রিয়াঙ্কার পায়ে প্লেট বসানো হয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ঘটনায় পায়ে প্রচন্ড আঘাত পেয়েছিলেন তিনি। এবার সফল অস্ত্রোপচার হলো এই নায়িকার পায়ে।

    কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার অবস্থা আপাতত স্থিতিশীল। আগামী দু’দিন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। তারপর তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হতে পারে। খবরটি জানিয়েছে, কলকাতার আনন্দবাজার পত্রিকা।

    শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজের শুটিং চলাকালে দুর্ঘটনার মুখোমুখি হন প্রিয়াঙ্কা এবং অর্জুন চক্রবর্তী। সংলাপ ঝালিয়ে নেওয়ার সময়ে আচমকা কর্ডন ভেঙে দুই শিল্পীকে ধাক্কা মারে একটি বাইক। দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। যদিও অর্জুনের হালকা চোট লাগে, কিন্তু প্রিয়াঙ্কা গুরুতর আঘাত পান পায়ে।

    দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক শুশ্রূষার পরে তাদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার বিকেল নাগাদ প্রিয়াঙ্কার পায়ে ‘ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন’ (ওরিফ) অস্ত্রোপচার হয়ে‌ছে। প্লেট বসানো হয়েছে তার পায়ে। এই প্লেটই তার ভাঙা হাড়টি জুড়তে সাহায্য করবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ