ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ৫ মিনিট ‘নিষিদ্ধ’ সিনেমা দেখায় কিশোরের ১৪ বছরের কারাদণ্ড

    ৫ মিনিট ‘নিষিদ্ধ’ সিনেমা দেখায় কিশোরের ১৪ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দক্ষিণ কোরিয়ার কিম হিউং-জিন পরিচালিত ‘দ্য আঙ্কেল’ সিনেমাটি মাত্র পাঁচ মিনিট দেখেছিল ইয়াঙগান প্রদেশের হাইসান শহরের এলিমেন্টারি ও মিডল স্কুলের ১৪ বছরের এক শিক্ষার্থী। উত্তর কোরিয়ায় নিষিদ্ধ ওই সিনেমা দেখার অভিযোগে চলতি বছরের ৭ নভেম্বর ওই কিশোরকে গ্রেফতার করা হয়। 

    অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ছাত্র মাত্র পাঁচ মিনিট সিনেমাটি দেখেছিল তবে সংশ্লিষ্ট একটি সূত্র দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকেকে নিশ্চিত করেছে। 

    ডেইলি এনকে জানায়, এ ঘটনায় ওই ছাত্রের মা-বাবাকেও শাস্তি দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করেছে। 
    তবে উত্তর কোরিয়ায় সংবাদমাধ্যমের অবাধ প্রবেশের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    সূত্র : ডেইলি এনকে, ইন্ডিয়া টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ