ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ডায়রিয়া রোগীদের জন্যে উপজেলা চেয়ারম্যানের স্যালাইন উপহার

    ডায়রিয়া রোগীদের জন্যে উপজেলা চেয়ারম্যানের স্যালাইন উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য ১৫০০ ব্যাগ আইভী স্যালাইন হাসপাতাল কর্তৃপক্ষকে উপহার দিলেন। ২৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমারের হাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ মোঃ এমাদুল হক মনির এ স্যালাইন হস্তান্তর করেন। 

    গত দুই সপ্তাহ যাবৎ কাঠালিয়াতে ডায়রিয়ার প্রকোপ ও স্যালাইন সংকট দেখা দেয়। ইতো মধ্য শত শত লোক ডায়রিয়ার আক্রান্ত হয় এবং একজনের মৃত্যু ঘটে। স্যালাইন সংকটের কথা জানতে পেরে চেয়ারম্যান এমাদুল হক মনির নিজ উদ্যোগে এ স্যালাইনের ব্যবস্থা করেন। এতে সহযোগীতা করেন আওয়ামীলীগ মনোনীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীরা।

    স্যালাইন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, আওয়ামীলীগ মনোনীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাহামুদুল হক নাহিদ সিকদার, হার”ন অর রশিদ জমাদ্দার, বাবু শিশির চন্দ্র দাস, আমির”ল ইসলাম ফোরকান সিকদার, মিঠু সিকদারসহ স্থানীয় গন্যমান্য বক্তিগন উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ