ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • ঘূর্ণিঝড় জাওয়াদ'র প্রভাব: কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি

     ঘূর্ণিঝড় জাওয়াদ'র প্রভাব: কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় জাওয়াদ’র প্রভাবে শনিবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘলা ও গুমট আবহাওয়া বিরাজ করলেও সাগর ও নদী ছিলো শান্ত।

    ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর ( সিপিপি) কলাপাড়া সহকারী পরিচালক আছাদুজ্জামান খান জানান, আবহাওয়া অফিসের ৬নং বুলেটিন অনুযায়ী পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়াদ ৯১০ কিলোমিটার উত্তর- পূর্বে অবস্থান করছে।

    পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। একারনে পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এদিকে ঝড়ের পূর্বাবাশ নিয়ে উপজেলা প্রশাসনের কোন নির্দেশনা না থাকায় কলাপাড়ার আন্ধারমানিক, টিয়াখালী ও খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদে চলাচল করছে সব ধরনের নৌযান। সাগর শান্ত থাকায় কুয়াকাটা সৈকতে নির্বিঘেœ ঘুরে বেড়াচেছ পর্যটকরা।

    চলছে পর্যটক নিয়ে সামুদ্রিক যান। তবে ঝড়ের আশংকায় রয়েছে কৃষকরা। কলাপাড়ার ৩৪ হাজার হেক্টর জমিতে আমন চাষাবাদ হলেও এখনো অর্ধেক জমির ধান কাটতে না পারায় কৃষকরা রয়েছে চরম আতঙ্কে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ