ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ফ্রান্সের কাছ থেকে ৮০টি যুদ্ধবিমান কিনছে আমিরাত

    ফ্রান্সের কাছ থেকে ৮০টি যুদ্ধবিমান কিনছে আমিরাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্স থেকে ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তি আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে।

    উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আমিরাত সফর শেষে সৌদি আরব ও কাতার সফর করারও কথা রয়েছে তার।

    ম্যাক্রোঁ আমিরাত সফরে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। দুবাই এক্সপো ২০২০ সম্মেলনের সাইড লাইন বৈঠকে সামরিক খাতে চুক্তি স্বাক্ষর করেন ম্যাক্রোঁ এবং মোহাম্মদ বিন জায়েদ।

    চুক্তি অনুযায়ী আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান, ১২টি হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহ করবে ফ্রান্স।

    বহু আগে থেকে আমিরাতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে। এই চুক্তির মধ্যে দিয়ে তেল সমৃদ্ধ দেশ আমিরাতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ