ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • টাকা চাইতে থানায় কাঁচাবাদামের গায়ক

    টাকা চাইতে থানায় কাঁচাবাদামের গায়ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঁচা বাদাম গানের গায়ক ভুবন বাদ্যকর গানের রয়্যালটি না পাওয়ার অভিযোগ করেছেন থানায়। তিনি ভারতের তার স্থানীয় থানা দুবরাজপুরে শুক্রবার (৩ ডিসেম্বর) এ অভিযোগ করেন। এ সময় তিনি অপহরণের ভয়ে হেলমেট পরে থানায় যান বলেও জানিয়েছেন।

    পেশায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। তিনি একটি পুরোনো মোটরসাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন।

    আরো জানা গেছে, তিনি সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। তিনি এসব জিনিসপত্রের নাম দিয়ে তৈরি করেছেন গানটি।

    ভুবন বাদ্যকরের দাবি, তার এই গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউটিউবের মাধ্যমে এই গান গেয়ে প্রচুর মানুষ টাকা আয় করছেন অনেকে, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না।

    তিনি জানান, তার গান ভাইরাল হওয়ার কারণে প্রচুর মানুষ প্রত্যেকদিন তার বাড়িতে ভিড় করছেন সকলে গান ভিডিও রেকর্ডিং করছেন। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে টাকাও আয় করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি। তার দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা তাকে পেতে সাহায্য করুক।

    এ ছাড়া তার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি জানান, থানায় আসার সময়ও তিনি হেলমেট পড়ে এসেছেন। কারণ তার সন্দেহ, কেউ তাকে অপহরণ করে নিতে পারে।

    উল্লেখ্য, গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যম মেতে উঠেছে ‘কাঁচাবাদাম’ নিয়ে। উঁহু, বিস্ময়ের কিছু নেই। এটি একটি গান। সম্প্রতি ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর গানটি গেয়ে আলোচনায় এসেছেন। তিনি মূলত বাদাম বিক্রেতা। গান গেয়ে বাদাম বিক্রি করেন তিনি। তার গাওয়া ‘কাঁচাবাদাম’ গানটি এখন সবার মুখে মুখে। সেই ঢেউ এসে লেগেছে শোবিজ অঙ্গনেও।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ