ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যেতে লাগবে গোপন কোড!

    ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যেতে লাগবে গোপন কোড!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে চলছে বিয়ের মৌসুম। এবার এই বিয়ের মৌসুমে সামিল হচ্ছে ক্যাটরিনা ও ভিকি কৌশল। বিয়ে নিয়ে কোনো টু শব্দ প্রকাশ করেনি এখন পর্যন্ত তারা।
     

    ক্যাটরিনা ও ভিকির বিয়ে নিয়ে একের পর এক তথ্য প্রকাশ পাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিভিন্ন নিয়ম মেনে তাদের বিয়েতে প্রবেশাধিকার পাবেন অতিথিরা। তাদের বিয়েতে ফোন ব্যবহার করা নিষিদ্ধ। থাকবেন না কোনো সাংবাদিক।

    ভারতের রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের বাইরে মোতায়েন করা হবে একাধিক পুলিশকর্মীকে। তা ছাড়া থাকবেন নিরাপত্তারক্ষীর দল। এবারে জানা গেল, গোপন কোড জানলে তবেই তারকা যুগলের বিয়েতে প্রবেশ করতে পারবেন আমন্ত্রিতরা। মনে হতেই পারে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ে যেন কোনো গোপন সভা!

    প্রত্যেক আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে আলদা আলাদা গোপন কোড। গোপন কোড উচ্চারণ না করলে তাকে আর ‘ভিক্যাট’ (ভিকি এবং ক্যাটরিনাকে একসঙ্গে যে নামে ডাকা হয়) এর বিয়েতে ঢুকতে দেওয়া হবে না। নিয়মাবলির তালিকা এখানেই শেষ নয়। ছবি না তোলার জন্য অতিথিদের একটি চুক্তিতে সই করানো হবে। আমন্ত্রিতদের পরিচয়ও গোপন রাখা হবে বলে শোনা যাচ্ছে। তা ছাড়া কোনো ড্রোন ক্যামেরার ব্যবহার করা হবে না ছবি এবং ভিডিও করার জন্য।


    বলিউডের এ লাভ বার্ড তাদের বিয়ের খবর যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, তার ভক্তদের কাছে পৌঁছে যাচ্ছেই সব খবর।

    সম্প্রতি টুইটারে একটি চিঠির প্রতিলিপির ছবি ঘুরে বেড়াচ্ছে। অনুরাগীদের দাবি, সেটি সওয়াই মাধপুর জেলা-শাসকের চিঠি। যে চিঠির ছবি প্রকাশ পেয়েছে, তাতে হিন্দি ভাষায় লেখা রয়েছে, অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিবাহ অনুষ্ঠানের আয়োজনের জন্য শুক্রবার সকালবেলা একটি বৈঠকের বন্দোবস্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় জানা গিয়েছিল, শুক্রবার (৩ ডিসেম্বর) আইনি বিয়ে সেরে ফেলতে পারেন ভিকি এবং ক্যাটরিনা। তবে সংবাদমাধ্যম থেকে সে খবর লুকিয়ে রাখার চেষ্টা করছেন তারকা যুগল।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ