ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

     ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় শ্রমিক সংকটে দিশেহারা এক কৃষকের পাঁচ কাঠা জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার মানপাশা গ্রামের কৃষক হানিফ মলি­কের জমির ধান কাটেন তাঁরা। 

    কৃষক হানিফ মলি­ক জানান, করোনায় ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে মাহাবুব রহমান, শান্তা ইসলাম, সুরাইয়া সিদ্দিকা মীম, মারজান ও মো. আলিমের নেতৃত্বে জেলা ছাত্রলীগের একদলকর্মী কৃষকের মাঠে গিয়ে সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটে। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগকর্মীরা। 

    ছাত্রলীগকর্মী মাহবুব রহমান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে করোনায় সংকটে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগ। ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় খুশি কৃষক হানিফ মলি­ক। তিনি ছাত্রলীগের এ ধরণের কর্মকান্ডের প্রশংসা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ