ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • বিশ্বজুড়ে মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

    বিশ্বজুড়ে মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৫৫৭ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৮ হাজার ১৭৬ জন জনের মৃত্যু এবং ৬ লাখ ৫৯ হাজার ১৪২ জন রোগ শনাক্ত হয়েছিলো।

    শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

     

    ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৪৪ লাখ ২ হাজার ৮৭২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫২ লাখ ৪৯ হাজার ৪০ জনের।

    এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ১ হাজার ২১৭ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২২১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৩৮৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৩৫৭ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯৪৫ জন এবং মারা গেছেন ১৪১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৩১ জন এবং মারা গেছেন ৫২৫ জন। ব্রাজিলে মারা গেছেন ২০৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৯১০ জন।

    এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৭৬ জন, তুরস্কে ১৯২ জন, পোল্যান্ডে ৫০২ জন, হাঙ্গেরিতে ২১৮ জন, মেক্সিকোতে ১৮২ জন এবং ভিয়েতনামে ২১০ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ