ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যে ৩১ দেশে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে

     যে ৩১ দেশে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার নতুন ধরন ‘ওমিক্রন, দ্রুত গতিতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। প্রতিবেশী ভারতেও ইতোমধ্যে দুইজন শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৩১টি দেশে ভয়াবহ এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।


    ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, যে গতিতে ওমিক্রন ছড়িয়ে পড়ছে, শিগগিরই ডেল্টাকে সরিয়ে এটিই বিশ্বে মূল সংক্রামক ভ্যারিয়েন্ট হয়ে উঠবে।

    ইসিডিসি দাবি করেছে, আফ্রিকার মহাদেশের বতসোয়ানায় গত ১১ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়।

    যে ৩১ দেশের ওমিক্রন ছড়িয়েছে-

    ভারত, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, নেদারল্যান্ডস, হংকং, ইসরায়েল, বেলজিয়াম, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, চেকিয়া, ডেনমার্ক, অস্ট্রিয়া, কানাডা, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, জাপান, রেউনিওঁ (ফ্রান্স), ঘানা, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, নরওয়ে, সৌদি আরব, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্র।

    এদিকে বাংলাদেশে বিপজ্জনক নতুন এই ভ্যারিয়েন্ট ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ আফ্রিকা মহাদেশের ৭ দেশ থেকে ফিরে আসা যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।

    দেশগুলো হলো- বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো। সূত্র: হিন্দুস্তান টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ