ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • অপারেশন থিয়েটারে সন্তানসহ নিজেকে মেরে ফেলতে বললেন মা

    অপারেশন থিয়েটারে সন্তানসহ নিজেকে মেরে ফেলতে বললেন মা
    অক্টোবরে কান্দাহারে একটি শিশু চিকিৎসা নিচ্ছিল। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে গভীর সংকটে হাসপাতালের চিকিৎসকরা। যাদের অনেকেই এখন বিনা বেতনে কাজ করছেন। দেশটির গভীরতর মানবিক এই সংকট সম্পর্কে বিবিসির সঙ্গে কথা বলেছেন তারা।

    তাদের মধ্যে আফগানিস্তানের একটি হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ নুরি (ছদ্মনাম) বলছিলেন,  নিজেকে ও নিজের সন্তানকে মেরে ফেলতে চিকিৎসকের কাছে অনুরোধ জানান এক মা। এই মা আফগানিস্তানের। চরম অপুষ্টির শিকার তিনি। তার বুকে সন্তানকে খাওয়ানোর মতো দুধ নেই। তাই সন্তান তিলে তিলে মারা যাক, এটা তিনি চাননি। এজন্য সন্তানসহ নেজেকেও একবারে মেরে ফেল বললেন এই মা।
    এই মা বলছিলেন,  ‘আমি জানি না আমি কিভাবে বেঁচে থাকতে পারি। তাহলে কীভাবে আমি অন্য একজন মানুষের জন্ম দিতে পারি?’ অস্ত্রোপচারের মাধ্যমে দুর্বল ওই মায়ের সন্তানের জন্ম দেওয়ার চেষ্টা করছিলেন ডা. নুরি। এই মায়ের মতো হাসপাতালটিতে আরও অনেক মা রয়েছেন।

    ডা. নুরির ওয়ার্ডের নারীরা এতই অপুষ্টিতে ভুগছেন যে, তারা জানেন যে তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য তাদের যথেষ্ট বুকের দুধ পাওয়ার সম্ভাবনা নেই।

    ডা. নুরি বলেন, বিনা বেতনে কাজ করায় বিরক্ত হয়ে বেশিরভাগ পরিচ্ছন্নতাকর্মী কয়েক মাস আগে তার হাসপাতাল ছেড়েছিলেন। এবং প্রসূতি ওয়ার্ডটিতে এতই ভিড় যে কখনো কখনো এক বিছানায় একাধিক নারীকে রাখতে হচ্ছে। আশপাশের প্রাইভেট ক্লিনিকগুলো বন্ধ রয়েছে। হাসপাতালগুলোতে আগের সময়ের তুলনায় রোগী এখন তিনগুণ বেশি।

    সূত্র : বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ