ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ওমিক্রন পাওয়া গেছে ২৪ দেশে, প্রথম শনাক্তের দাবি নাইজেরিয়ায়

     ওমিক্রন পাওয়া গেছে ২৪ দেশে, প্রথম শনাক্তের দাবি নাইজেরিয়ায়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইতোমধ্যে বিশ্বের ২৪টি দেশে পাওয়া গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে ধরনটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছে বলা হলেও নাইজেরিয়া বলছে অক্টোবরে তারা প্রথমবার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম সংক্রমণ শনাক্ত করেছে।

    বুধবার (১ ডিসেম্বর) নাইজেরিয়া জানায়, গত অক্টোবরে নাইজেরিয়ায় আসা তিন দর্শনার্থীর নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে তারা। তাদের এ দাবি সত্যি হলে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই বিশ্বের অন্যান্য দেশেও এর উপস্থিতি ছিল।

    নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) এক বিবৃতিতে এ দাবি করা হয়। তবে এই দর্শনার্থীদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটি। খবর রয়টার্সের।

    এদিকে, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে অন্তত ৭০টি দেশ দক্ষিণ আফ্রিকা ও এর আশেপাশের কয়েকটি দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ইতোমধ্যে ওমিক্রন পৌঁছে গেছে বিশ্বের ২৪ দেশে।

    দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, ইসরায়েল, ইতালি, চেক প্রজাতন্ত্র, হংকং, অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, জাপান, নাইজেরিয়া, নরওয়ে, সৌদি আরব, স্পেন ও সুইডেন।

    গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানায়। এছাড়া করোনাভাইরাসের নতুন এই ধরনটিকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংস্থাটি।

    সূত্র: ব্লুমবার্গ, ওয়াশিংটন পোস্ট, রয়াটার্স, এএফপি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ