ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • দক্ষিণ কোরিয়ায় দৈনিক আক্রান্তে নতুন রেকর্ড

    দক্ষিণ কোরিয়ায় দৈনিক আক্রান্তে নতুন রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার নতুন ধরন ওমিক্রন ‘খুবই ঝুঁকিপূর্ণ’ এবং কিছু অঞ্চলে এটি ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

    দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৫ হাজার ১২৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

    মঙ্গলবারের নতুন এ শনাক্তের ফলে দক্ষিণ কোরিয়ার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৩৫০ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৮ জনের।

    কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন হাসপাতালে ৭২৩ জন করোনা রোগীর চিকিৎসা চলছে। যা দেশটির জন্য রেকর্ড। রোগীদের জন্য আইসিইউ বেড নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নভেম্বরের শুরুতে গুরুতর আক্রান্তের সংখ্যা ৪০০-র কোটায় থাকলেও এখন তা বেড়েছে।

    সোমবার দক্ষিণ কোরীয় সরকার করোনায় জারিকৃত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা বাতিল করেছে। সম্ভাব্য নতুন ভ্যারিয়েন্টের হুমকি এবং হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়।

    এদিকে চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

    গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ৬ লাখের ঘর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ