ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ঝালকাঠিতে শুভসংঘের শীতের উপকরণ বিতরণ

    ঝালকাঠিতে শুভসংঘের শীতের উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠিতে গরিব ও অসহায় শ্রমজীবী মানুষের মাঝে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে শীতের উপকরণ বিতরণ করা হয়েছে। 

    মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় অর্ধশত মানুষের মাঝে এসব উপকরণ তুলে দেন জেলা ডায়াবেটিক সমিতির সহ সভাপতি সংস্কৃতজন মনোয়ার হোসেন খান। শীতের শুরুতেই উপকরণ পেয়ে খুশি তাঁরা। শীতের উপকরণের মধ্যে ছিল ভ্যাসলিন, শীতের টুপি, মুজা, কান ও গলার টুপি, মাফলার। 

    পাশাপাশি তাদের মধ্যে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়। শীতের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজ, সাংবাদিক মিজানুর রহমান টিটু, জহিরুল ইসলাম জলিল, তরুণ সরকার, শুভসংঘের সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিক ও সাংগঠনিক সম্পাদক জুনায়েত হোসেনসহ শুভসংঘের সদস্যরা।

    অনুষ্ঠানের প্রধান অতিথি মনোয়ার হোসেন খান বলেন, কালের কণ্ঠ শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করে। বিভিন্ন সময় নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সহযোগিতা করে আসছে। আমি তাদের সাফল্য কামনা করছি। শুভসংঘ শুভ কাজে যেন সবার পাশে এ প্রত্যাশা করছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ