ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • পটুয়াখালীতে বিএনপির তিন কমিটি স্থগিত

    পটুয়াখালীতে বিএনপির তিন কমিটি স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা, পৌর ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি স্থগিত করে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    সোমবার (২৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত 
    এই চিঠি দেওয়া হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টি গত ২৩ নভেম্বর গলাচিপা উপজেলা ও পৌর এবং দশমিনা উপজেলা বিএনপির কমিটি পেছনের তারিখ দিয়ে অনুমোদন করেন।

    ইতোপূর্বে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে একটি তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, সেই ব্যক্তিদের ওই তিন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অবাধ্যতা ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড।

    এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনটি কমিটি স্থগিত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

    পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

    জানা যায়, গত ২৬ নভেম্বর জেলা বিএনপি আহ্বায়ক এবং সদস্যসচিব গলাচিপা উপজেলা, পৌর ও দশমিনা উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি প্রকাশ করা হয়। যাতে ২৩ নভেম্বর স্বাক্ষর করা হয় বলে উল্লেখ করেন। তবে ২৫ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান জেলা বিএনপিকে একটি চিঠি দিলে তাত্ক্ষণিকভাবে পেছনের তারিখে এই তিনটি সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয় বলে অভিযোগ ওঠে এবং তিন কমিটি দেওয়ার বিষয়ে আর্থিক লেনদেন ও পক্ষপাতের অভিযোগ তোলা হয়।

    এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টি বলেন, কমিটির বিষয় নিয়ে আমরা একটি নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমরা লিখিত জবাব দেব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ