ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • বিয়ে করছেন মৌনী রায়, গ্র্যান্ড রিসেপশন কোচবিহারে

       বিয়ে করছেন মৌনী রায়, গ্র্যান্ড রিসেপশন কোচবিহারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে। একে একে বিয়ে করছেন তারকারা। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী মৌনী রায়। সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন মৌনী। তবুও বহুবার বিভিন্ন গুজব তৈরি হয়েছে তার জীবন ও সম্পর্ক নিয়ে। এবার শোনা যাচ্ছে, দুবাই প্রবাসী প্রেমিক সুরজ নাম্বিয়ারকে বিয়ে করতে যাচ্ছেন মৌনী।

    এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি বিয়ে করছেন মৌনী। ২৬ জানুয়ারি প্রি ওয়েডিং কিছু অনুষ্ঠান রয়েছে। বিয়ের আসর বসবে ইটালি অথবা দুবাইতে। জানিয়েছেন মৌনীর আত্মীয়রা। তারাই সংবাদমাধ্যমের কাছে মৌনীর বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। তবে শুধু বিদেশেই নয়, ভারতেও হবে বিয়ের অনুষ্ঠান। তাও আবার বাংলাতেই, মৌনীর বাড়ি কোচবিহারে। বিয়ের পরে রিসেপশনের আয়োজন করা হয়েছে।

    বিয়ের খবর প্রকাশ্যে এলেও মৌনী ও সুরজকে খুব কমই এক সঙ্গে দেখা গেছে। তবে একবার মৌনী তার পোষ্য সারমেয় ও সুরজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘দুজনেই আমার। আই লাভ ইউ।’ এই বছরের প্রথম দিকে মন্দিরা বেদীর বাড়িতে সুরজের সঙ্গে দেখা করেছিলেন মৌনীর মা ও বাবা। তাই আন্দাজ করাই যাচ্ছে বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ফলে বলিউড আরও একটি গ্র্যান্ড ওয়েডিং দেখবে।

    হিন্দি টেলিভিশন থেকে মুম্বাইয়ে অভিনয় শুরু করেছিলেন মৌনী। তারপর বড় পর্দায় জায়গা করে নেন। কিঁউকি সাঁস ভি কভি বহু থি ধারাবাহিক তার প্রথম কাজ। এরপর নাগিন, দো সহেলিয়া-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। মৌনী বড় পর্দায় কেজিএফ, রোমিও আকবর ওয়াল্টার-এ অভিনয় করেছেন। সম্প্রতি মৌনী তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের সঙ্গে দেখা করেন এবং ছবি তোলেন।

    বলিউডে এখন একের পরে এক তারকার বিয়ের পালা। কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা। বর্তমানে আলোচনার কেন্দ্রে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। আগামী ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন দুজনে। অন্যদিকে তারকা জুটি রিচা চড্ডা ও আলি ফাজলও খুব শিগগিরই বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে।

    সূত্র: নিউজ১৮


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ