ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • বিয়ের কেনাকাটায় ব্যস্ত ক্যাটরিনার মা

    বিয়ের কেনাকাটায় ব্যস্ত ক্যাটরিনার মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের বাকি আর কয়েক দিন। তোড়জোড়ে চলছে আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্যাটরিনার মা সুজান টারকোট। মুম্বাইয়ের বান্দ্রায় শপিং করতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন তিনি। এরই মধ্যে সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা যায়- মুম্বাইয়ের বান্দ্রায় শপিং শেষ করে গাড়িতে উঠছেন ক্যাটরিনার মা। গাড়ির দরজা বন্ধ করার সময় তার ফোন পড়ে যায়। যদিও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

    শোনা যাচ্ছে, রাজস্থানে বিয়ের অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করেছেন ক্যাটরিনা-ভিকি। তাদের নিমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, ফারাহা খান, করন জোহর, জোয়া আখতারের মতো বলিউড তারকারা।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক হোটেলের কর্ণধার বলেন, ‘আগামী ৭ ডিসেম্বর থেকে এখানে অনেক তারকা চলে আসবেন। শুনেছি সালমান খান নাকি ৯ ডিসেম্বর আসবেন। আবার এখন শুনছি তিনি না-ও আসতে পারেন। দেখা যাক, কে আসে আর কে আসে না।’

    ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে মালাবদল করবেন ভিক্যাট। রাজকীয় আয়োজনে সেজে উঠছে তাদের বিয়ের আসর। আয়োজনে কোনো কমতি রাখতে চান না তারা। বলিউডের অন্যতম আলোচিত বিয়ে হতে যাচ্ছে এটি।

    একদিকে বিয়ের আয়োজন, অন্যদিকে চলছে হবু দম্পতির সংসার সাজানোর কাজ। মুম্বাইয়ের জুহুতে পাঁচ বছরের জন্য একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ভিকি। বিলাসবহুল সেই ফ্ল্যাটের খবর প্রকাশ্যে আসতেই সেটি নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ