ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে সভা

    ঝালকাঠিতে বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘সকলের প্রচেষ্টায় গড়ে তুলি বাল্যবিয়ে মুক্ত সমাজ’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে বাল্যবিয়ের প্রাদুর্ভাব পর্যালোচনা এবং পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। সভায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে বাল্যবিয়ে মুক্ত করার বিষয়ে নানা পদক্ষেপের ওপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। এতে সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও মাল্টিপার্টি অ্যাডভোকেটি ফোরামের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বাল্যবিয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় নবগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, করোনাকালে নো মাস্ক নো সেল বিষয়ে ভূমিকা রাখায় সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা দেওয়ায় জেলা অ্যাডভোকেট সাকিনা আলম লিজাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। 

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেটি ফোরাম (এমএএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

    এমএএফ’র আহ্বায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, মাষ্টার ট্রেইনার নুরুল আমিন সুরুজ, খসরু নোমান, হাবিবুর রহমান হাবিল, এসআর মানিক, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও কে এম জুয়েল।   
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ