ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • প্রথম ডেটে গিয়ে যে বিপদে পড়েছিলেন ঋতাভরী

     প্রথম ডেটে গিয়ে যে বিপদে পড়েছিলেন ঋতাভরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টালিউডের এ প্রজন্মের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। টিভি সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। এখন থিতু হয়েছেন সিনেমায়। এছাড়া মিউজিক ভিডিওর মডেলিং, প্রযোজনা এমনকি নিজের কণ্ঠে গানও উপহার দিয়েছেন।

    সোশ্যাল মিডিয়ায় খোলামেলা রূপে ছবি দিয়ে হরহামেশাই খবরের শিরোনাম হন ঋতাভরী। নেট দুনিয়ায়ও তাকে নিয়ে চলে নানান চর্চা। এবার অভিনেত্রী গণমাধ্যমের পাতায় জায়গা করে নিলেন নারী-পুরুষ বিষয়ে সাহসী মন্তব্য ও প্রথম ডেটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে।

    ঋতাভরী বলেন, ‘একজন পুরুষের যখন অনেক সঙ্গী থাকে, তখন সে তারকা। কিন্তু একজন নারীর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। কোনো নারীর অনেক সঙ্গী থাকলে তাকে বেশ্যা বলা হয়। আমার ভাষার জন্য ক্ষমাপ্রার্থী।’  

    ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত ঋতাভরী তার প্রথম প্রেমের প্রথম ডেটিংয়ের ঘটনা জানিয়ে বলেন, ‘আমরা দু’জন একসঙ্গে, আশেপাশে আর কেউ নেই। তখনই নাকে গন্ধটা আসে। আসলে, আমার ওই প্রেমিকের জুতা থেকে গন্ধ বের হচ্ছিল।’

    এমন অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হয়ে ডেটিং ভুলেই যান ঋতাভরী। পরবর্তী ছয় মাসে তিনি আর ডেট করেননি। সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহানের শো’তে এসেই এসব গোপন কথা প্রকাশ্যে আনেন ঋতাভরী।

    একই অনুষ্ঠানে তার কাছে নুসরাত জানতে চান, সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গভাবে মিলিত হয়েছিলেন। জবাবে ঋতাভরী বলেন, ‘রান্নাঘরে। তবে নিজের বাড়ির না, অন্যের বাড়ির রান্নাঘরে।’

    এদিকে বর্তমানে তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন ঋতাভরী। যিনি একজন মনোবিদ। এ বছরের শেষের দিকে তারা বাগদান করবেন। এরপর মাস ছয়েক লিভ-ইন করে তারপর বিয়ের কথা ভাববেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ